প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫২:০৫ || পরিবর্তিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫২:০৫
প্রজন্ম ডেস্ক;
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হ’ত্যা’র বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত বি’ক্ষো’ভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।
মাসুমা হাদি অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে যায় তারা। সেখানে পুলিশ ন্য’ক্কার’জন’ক হা’ম’লা চালায়। নির্বাচনের আগে যদি প্রশাসনের অবস্থা এমন থাকে, তাহলে সেই প্রশাসনের মাধ্যমে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে। এ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে।
তিনি আরও বলেন, ওসমান হাদি হ’ত্যা’র বিচার এই বাংলার মাটিতেই করতে হবে।
বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মাসুমা হাদির
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন ডা. শফিকুর রহমান
এ সময় বক্তারা ওসমান হাদির হ’ত্যা’কা’ণ্ডে’র সুষ্ঠু ত’দ’ন্তে’ জাতিসংঘের সহায়তা কামনা করেন।
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হ’ত্যা’র ত’দ’ন্ত করার দাবিতে এবং জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ’ছত্র’ভ’ঙ্গ’ করলে বেশ কয়েকজন আ’হ’ত হন।
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী
বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
রাষ্ট্র পরিচালনায় লুটেরা শ্রেণি ভয়ংকর: ফরিদা আখতার
জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল
যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান
রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার
বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর