আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৩৬:৫৬

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রীর মৃত্যু

প্রজন্ম ডেস্ক

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) পরলোকগমন করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দী ছিলেন।


দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমেশ চন্দ্র সেন হৃদরোগ ও ব্রেইন স্ট্রোকসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কারাগারের ভেতরেই তাঁকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তাঁর মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা যায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থেকে পুলিশ তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা ছিল। প্রথমে ঠাকুরগাঁও কারাগারে রাখা হলেও পরে গত ১৭ আগস্ট তাঁকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ক্ষিতীন্দ্র মোহন সেন ও বালাশ্বরী সেনের পুত্র রমেশ রংপুর কারমাইকেল কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হলে তিনি পদ হারান।

এ সম্পর্কিত খবর

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী

বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

রাষ্ট্র পরিচালনায় লুটেরা শ্রেণি ভয়ংকর: ফরিদা আখতার

জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার 

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর

গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ