প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৫৯:০৮
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান উপজেলার বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
মোবাইল কোর্ট চলাকালে কয়েকটি দোকানে অনিয়ম লক্ষ্য করা গেলেও মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় কোনো ধরনের জরিমানা আরোপ না করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান ব্যবসায়ীদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন—
১. প্রত্যেক ব্যবসায়ীকে তাদের লাইসেন্স নিয়মিতভাবে আপডেট রাখতে হবে।
২. মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ বা পশুখাদ্য দোকানে রাখা যাবে না।
৩. কোনো অবস্থাতেই রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধ পরিবর্তন করা যাবে না।
৪. রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের এন্টিবায়োটিক বিক্রি করা যাবে না।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য ও প্রাণিস্বাস্থ্যের সুরক্ষার স্বার্থে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। ভবিষ্যতে এসব বিষয়ে অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় সচেতন মহল মোবাইল কোর্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে ভেজাল ও অনিয়ম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা
সেই ৫০১ ঘটনার বর্ণনা দিয়ে মুখ খুললেন মামুনুল হক
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান
মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুর রহমানের মামলা খারিজ
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি