বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:১১:১২ || পরিবর্তিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:১১:১২

বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে দুই সরকারি কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে  নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শনিবার (৭ জানুয়ারি) তাদেরকে স্বশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে লিখিতভাবে জবাব  দিতে বলা হয়েছে। এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই নোটিশ জারি করলেও বৃহস্পতিবার সকালে এ-সংক্রান্ত কাগজপত্র এ প্রতিবেদকের হাতে আসে।

অভিযুক্ত ওই দুই কর্মকর্তা হলেন- কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জিয়ার হোসাইন ও বাদৈর ইউনিয়নে দায়িত্বরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জিয়ার হোসাইন ও মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নেন বলে আব্দুল হালিম নামে এক ব্যক্তি গত ২ ফেব্রুয়ারি কসবার সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দাখিল করেন।

এরই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি ওই আসনে দায়িত্বরত ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জজ মিজানুর রহমান এ চিঠিতে তাদেরকে কারণ দর্শাতে বলেন।

ওই কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগ ও সংযুক্ত নির্বাচনী প্রচার কাজের ছবি পর্যালোচনা করে আপাত সত্য মর্মে প্রমাণিত হয়। প্রচার কাজে অংশ নেওয়ার বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণবিধিমালা পরিপন্থী এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না মর্মে আগামী ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় তাদেরকে অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় একতরফাভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয় ওই নোটিশে। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

শরীয়তপুরে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার

প্রশ্ন করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন মির্জা আব্বাস

শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত

পোষ্টাল ব্যালট নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে: ইসি

ভোটে জালিয়াতির সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ