প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৪:৩২ || পরিবর্তিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৪:৩২
প্রজন্ম ডেস্ক: বিএনপি সবদিক থেকে ব্যর্থ হয়ে এখন জামায়াতে ইসলামীর ওপর সাইবার অ্যাটাক করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একবার জামায়াতকে পরীক্ষা করুন। জামায়াত বিজয়ী হলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে।
রাষ্ট্রের সব সেবা খাতকে দুর্নীতিমুক্ত করা হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ভূমি অফিস কিংবা থানায় কোনো সেবা পেতে জনগণকে আর ঘুষ দিতে হবে না।
শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, নীতি-নৈতিকতার সমন্বয়ে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে দলের কোনো সংসদ সদস্য স্বল্পমূল্যে প্লট বা বাড়ি নেবেন না এবং ট্যাক্সমুক্ত গাড়িসহ কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবেন না।
২ বছর পর সৌদি সফরে এরদোয়ান, রিয়াদ-আঙ্কারা সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত
'যারা এখনও সন্ত্রাস করে তাদের লাল কার্ড দেখানোর সুযোগ হয়েছে'
জেন-জি স্বপ্ন দেখে ও বাস্তবায়ন করে : জাহিদুল ইসলাম
প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম
বেনাপোল বোমা বিস্ফোরণে ৩ শ্রমিক আহত
বিএনপি ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি
নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি