বরিশালে জনসভায় তারেক রহমান

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:২১:৫১

বরিশালে জনসভায় তারেক রহমান

প্রজন্মডেস্ক: বরিশাল বেলস পার্ক মাঠে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশ। তাতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বরিশাল ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। লঞ্চ, স্পিডবোট, যে যেভাবে পারছেন, ছুটে আসছেন তারেক রহমানের সমাবেশে।

বরিশাল বিভাগের ২১টি আসনের প্রার্থীকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান। ধানের শীষের পক্ষে চাইবেন ভোট। সেই সাথে, আগামীর দেশ গড়ার পরিকল্পনা আর  স্থানীয় সমস্যা নিয়ে তারেক রহমানের চিন্তাভাবনাও উঠে আসবে, সমাবেশের বক্তব্যে।

দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের বরিশাল সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মধ্য দিয়ে ভোটের প্রচারে গতি বাড়বে। ভোটাররাও আশ্বস্ত হবেন প্রার্থীর প্রতি।

বরিশালের সমাবেশ শেষে আজ দুপুরে তারেক রহমান যোগ দেবেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনী সমাবেশে।
 

এ সম্পর্কিত খবর

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমরা সকলেই বিশ্বাস করি: মাসুদ সাঈদী

ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ

বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে ধানের শীষের প্রচারণায় পাবিপ্রবি শিক্ষক

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: জামায়াত আমির

বরিশালে জনসভায় তারেক রহমান

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার 

মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না: মির্জা আব্বাস

চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির ঘোষণা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ