প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৫৫:৪৪
প্রজন্মডেস্ক: পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি চক্র আমিরে জামায়াতের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।
আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের জনসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত সংবাদ তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনে ১১ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানী প্রমুখ।
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা
ধানমন্ডি-৩২সহ রাজধানী জুড়ে জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
আ. লীগের ‘মাথা উঁচু’ হতে হলে সবার স্মৃতিশক্তি হারাতে হবে: ডা. জাহেদ
বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না: রিজভী
বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশিয়া
প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া
আ.লীগের গুম-খুনের বিচার দাবিতে ঢাকায় ১১ দলের সমাবেশ কাল
যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা শেষ , গুরুত্বপূর্ণ অগ্রগতি
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর