প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫৫:১৯
প্রজন্মডেস্ক: পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি জোট প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনকে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক এবং বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকদের আলাদা দুটি মিছিল উভয় দিক থেকে মুখোমুখি হয়। এ সময় মিছিলটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের মারুফ, অজিত, ওয়াজিব, অলিউল ইসলাম টিটু, বায়েজিদসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ঘোড়া মার্কার সমর্থক মারুফ গাজী (২৪), ওয়াজিব হাওলাদার (২৪) ও জায়েদকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ওসি মো. মো. জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে দুই প্রার্থীকে বার বার ফোন করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি
রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির
কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান
বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান
‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস