প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ০১:৪৫:২৯
প্রজন্মডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরান বলেছে যে কোনো ধরনের হামলা হলে তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হবে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল নৌবহর আসছে। সময় কম জানিয়ে ট্রাম্প হুমকি দেন, দ্রুত ইরানকে চুক্তি করতে হবে। নয়ত বড় হামলা চালানো হবে।
ট্রাম্পের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত— তাদের আঙুল ট্রিগারে— আমাদের স্থল, আকাশ এবং সাগরে যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে।”
আরাগচি বলেছেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে তারা মূল্যবান শিক্ষা নিয়েছেন। যারমাধ্যমে তারা আরও ক্ষিপ্র এবং দ্রুত গতিতে জবাব দিতে পারবেন।
সূত্র: আলজাজিরা
কাউনিয়ার রেজওয়ানা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও পেল না বৃত্তির টাকা
আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার
মেট্রোরেলে শেখ হাসিনার নির্লজ্জ অভিনয়ের দিন আজ
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : জামায়াত আমির
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল
দেশে ফিরে স্পিকার বললেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না