ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি দেবে রাশিয়া

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৪০:০৪

ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি দেবে রাশিয়া

প্রজন্ম ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ সত্ত্বেও ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া— এমনটাই আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের ওপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন।

তিনি বলেন, ছয়টির মধ্যে দুটি রিয়্যাক্টর ইউনিট এরইমাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন।

দু’দিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

ভারতের বেশিরভাগ পণ্যের ওপরই ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ- রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। বিবিসি


প্রজন্ম নিউস ২৪

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ