রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি ডা. শফিকুর রহমানের আহ্বান

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০৬:৩১

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি ডা. শফিকুর রহমানের আহ্বান

আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নতুন সরকারকে বিশেষ নজর দিতে হবে। অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা ও মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে সমাগত। এ মাসের শেষ দশকে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান তাকওয়া অর্জন, সহনশীলতা চর্চা ও পারস্পরিক সহমর্মিতার মাস বলেও উল্লেখ করেন তিনি।

দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশবাসীর প্রতি পবিত্র আল-কুরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনে রমজানকে আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।

তবে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি, স্বস্তি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ন্যায়সংগত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি ডা. শফিকুর রহমানের আহ্বান

বিএনপি জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ডাকসুর উদ্বেগ

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন গণঅধিকার পরিষদের নুর

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা

উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ, মন্ত্রী দেখতে চান ফজলে হুদা বাবুলকে

এমপি হয়েই বিএনপির প্রার্থীর সাথে জামায়াতের গোলাম রসুলের সাক্ষাৎ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ