প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫২:৪৯
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০টি আসনের ভোট নিয়ে আপত্তিসহ অনিয়মের অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্য জোটের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অভিযোগ আমলে নেননি বলে অভিযোগ তাদের। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকায় বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
আজ রোববার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠকে উপস্থিত আছেন তিন কমিশনার ও ইসি সচিব।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও এনসিপি, খেলাফত মজলিসের প্রতিনিধিরা উপস্থিত আছেন।
উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ, মন্ত্রী দেখতে চান ফজলে হুদা বাবুলকে
খুলনায় দাঁড়িপাল্লার সমর্থকের বাড়ি জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা
নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ
জামায়াত আমীরের রাজনৈতিক শিষ্টাচারের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ
সিলেটের ৬ আসনে বিজয়ী হলেন যারা
সিলেটে ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা ফলাফলের
বিএনপি প্রার্থীর সঙ্গে ‘গোপন বৈঠক’, নির্বাচনী কর্মকর্তার অপসারণ দাবি