প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৪০:২৮
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেউ চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। তারপর পুলিশকে খবর দেবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে দেবিদ্বারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ইজারাদার তার নির্ধারিত সীমানার বাইরে চাঁদা তুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় এক ইজারাদারকে তিনি মোবাইল ফোনে সতর্ক করেন।
তিনি বলেন, কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে হবে। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার সকাল থেকে তিনি উপজেলার ১১টি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।
প্রজন্মনিউজ২৪
কেউ দুর্নীতি করলে মামলা হবে: আইনমন্ত্রী
রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী
‘পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য’
ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন
চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত
ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির
নতুন চাকরিতে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে