প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:১৮:৩১
মোঃ রিফাত হোসেন, নওয়াপাড়া : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডে রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক ঐতিহাসিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এমপি অধ্যাপক গোলাম রসুল, যিনি জামায়াতে ইসলামীর নেতা, ধানের শীষের প্রার্থী ও বিএনপির অভয়নগর উপজেলা সভাপতি ফারাজী মতিয়ার রহমানের বাসভবনে গিয়ে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী অভয়নগরের আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াত আমীর মাওলানা আলতাফ হোসাইন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, ৭নং শুভরাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, এবং জেলা ছাত্রশিবির সভাপতি এম এম আশিকুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক গোলাম রসুল বলেন, “আমরা চাই যশোর-৪ আসনের সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত হোক, দল-মত নির্বিশেষে। রাজনৈতিক সহাবস্থানের ক্ষেত্রে একযোগে কাজ করে যে কোনো ধরনের বিশৃঙ্খলাকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।”
এ সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এটি সৌহার্দ্য, সম্প্রীতি ও গঠনমূলক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা বহন করছে বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ, মন্ত্রী দেখতে চান ফজলে হুদা বাবুলকে
এমপি হয়েই বিএনপির প্রার্থীর সাথে জামায়াতের গোলাম রসুলের সাক্ষাৎ
খুলনায় দাঁড়িপাল্লার সমর্থকের বাড়ি জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২
নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ
২ আসনের ফল স্থগিত থাকায় গণভোটের হার বেশি: ইসি