প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ০৭:৫৬:১৯ || পরিবর্তিত: ২০ নভেম্বর, ২০২৫ ০৭:৫৬:১৯
ঠাকুরগাঁওয়ের রানিশকৈল উপজেলায় পিকআপের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে জারদিস নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ (১৮ নভেম্বর) মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে রাওতো নগর বাজার থেকে কাঁঠালডাঙ্গি যাওয়ার পথে মিজান পাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপ ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দিলে জারদিস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রানিশকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জারদিস হরিপুর উপজেলার আমলডাঙ্গা কামারপুকুর এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি হোসেন গাও ইউনিয়নের চরণপাড়া এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায় বলে নিহতের স্বজনরা জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে রানিশকৈল থানা পুলিশ।
সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত
হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২
সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যা