প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ০১:১৪:৫০
প্রজন্ম ডেস্ক:
কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা চলাকালে অবিলম্বে একটি যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। খবর রয়টার্স।
রবিবার (১৯ অক্টোবর) কাতারের পরররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
গত এক সপ্তাহ ধরে, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে সীমান্তে কয়েক দফা তীব্র সংঘাত চলার পর তারা প্রাথমিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে শান্তি আলোচনা বসে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলাকালে আফগানিস্তান ও পাকিস্তান একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়।
কাতারের মন্ত্রণালয়টি আরও জানায়, ‘যুদ্ধবিরতির স্থায়ীত্ব নিশ্চিত করতে এবং টেকসই ও নির্ভরযোগ্যভাবে এর বাস্তবায়ন যাচাই করতে’ দুই প্রতিবেশী ফলো-আপ বৈঠক করতেও সম্মত হয়েছে।
এর আগে উভয় দেশ জানিয়েছিল, শনিবার দোহায় শান্তি আলোচনায় বসছে তারা।
উল্লেখ্য ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখল করার পর থেকে এটি দুই দেশের মধ্যে হওয়া সবচেয়ে মারাত্মক সংঘাত। এতে উভয়পক্ষের সামরিক বেসামরিকসহ বহু মানুষ হতাতহ হয়।
প্রজন্মনিউজ২৪
হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা
চান্দগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল, পুলিশের অস্বীকার
প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা
জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ঐক্য ভাঙলে আবার দাদারা চলে আসবে: স্পিকার
সুন্দরবনে ডাকাত কর্তৃক অপহৃত ২ জেলে উদ্ধার, আটক ১
হাসিনাকে ফিরানোর আবেদন পর্যবেক্ষন করছে ভারত, দাবি জয়সওয়ালের
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার