প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০৯:২০
প্রজন্মডেস্ক:
লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে অবস্থিত ঐতিহাসিক মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাস্কর্যের বেদি ও সিঁড়িতে ইংরেজিতে লেখা হয়েছে আপত্তিকর গ্রাফিতি—‘গান্ধী-মোদি জঙ্গী’। ঘটনাটিকে ভারতীয় হাইকমিশন “অহিংসার আদর্শের ওপর সহিংস আক্রমণ” বলে উল্লেখ করেছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কাছাকাছি সংঘটিত এ ঘটনাটি ঘটল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী এবং জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অহিংসা দিবস (২ অক্টোবর) উদ্যাপনের কয়েক দিন আগে। এতে স্থানীয় সম্প্রদায় ও প্রবাসী ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে জানায়, তারা ঘটনাস্থলে কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেছে এবং ভাস্কর্যটি আগের মর্যাদায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
শিল্পী ফ্রেডা ব্রিলিয়ান্টের তৈরি ব্রোঞ্জের এই গান্ধী মূর্তিটি গান্ধীর ছাত্রজীবনের প্রতীক হিসেবে ১৯৬৮ সালে উন্মোচিত হয়। এতে খোদাই করা রয়েছে: “Mahatma Gandhi, 1869–1948।”
উল্লেখ্য, সম্প্রতি প্রো–খালিস্তানি বিক্ষোভকারীরা লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরের সময়ও বিক্ষোভ করেছিল। সে সময়ও ভারত সরকার এটিকে উসকানিমূলক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার বলে নিন্দা জানায়।
লন্ডনে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের মারধর, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা
২০ জনকে ‘পুশ ইনের চেষ্টা’ প্রতিহত করেছে বিজিবি
অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সই, স্বাগত বিশ্ব নেতাদের
সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার
দিল্লিতে ডা. জাহেদের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান