ড. ইউনূস যে জন্য দ্বিতীয়বার নোবেল পেতে পারেন—কারণ জানালেন রাশেদ খান

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৪৪:৩৬

ড. ইউনূস যে জন্য দ্বিতীয়বার নোবেল পেতে পারেন—কারণ জানালেন রাশেদ খান

প্রজন্ম ডেস্ক:

ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খান। 

ওই পোস্টে তিনি বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার দুজন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, these are the guys fighting on the street. তাহলে বাকি যে ৪ জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন, তারা কি রাস্তায় ফাইট করছে না? ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসাটা এভাবেই দৃশ্যমান করেন। এজন্যই তাকে আমার ভালো লাগে’। 
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘অন্যান্য উপদেষ্টারা মাঝেমধ্যে তাকে স্মরণ করিয়ে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝেমধ্যে ভালোবাসা দেখায়েন, নইলে অন্তর্বর্তী সরকারকে মানুষ পক্ষপাতদুষ্ট সরকার বলবে। তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবে না। স্যার তখন বলেন, ও, তাই নাকি! ঠিকাছে, তাদেরকেও ডাকো’। 

রাশেদ খানের ভাষায়, ‘স্যারের এই সরলতা বিশ্বে বিরল। ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখেন। আর যাকে ভালোবাসেন, সেটা অন্যন্যদের মত লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবে না।’

প্রসঙ্গত, ২০০৬ সালের ১৩ অক্টোবর ওই বছরের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল প্রিস প্রাইজ কমিটি। পুরস্কার পান বাংলাদেশের ক্ষুদ্রঋণের জনক ড. মুহাম্মদ ইউনূস ও উনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। চট্টগ্রামের জোবরা গ্রামের নবযুগ খামার থেকে ১৯৭৬ সালে প্রতিষ্ঠার থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংকের। যেখান থেকে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এর কার্যক্রম।

প্রজন্ম নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ