খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাই

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ০৩:৩৬:২৩

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাই

প্রজন্ম ডেস্ক:   খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে ৩ জন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী শাহ আলমের পথরোধ করে। এ সময় তার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ২ হাতের কবজির ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শাহ আলম খুলনা জেলা পুলিশের সার্কেল অফিসে কর্মরত। দায়িত্ব পালন শেষে সিভিল পোশাকে নদী পার হয়ে রিকশায় ফিরছিলেন তিনি। এ সময় ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে। তিনি বাধা দিলে চাকু দিয়ে তার ২ হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

ওসি আরও বলেন, আহত শাহ আলমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত খবর

প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী

ওলামা দল-চরমোনাইয়ের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাই

সন্দেহে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মিরপুরে পাঁচটি স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ জুলাইয়ের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

রাবি ছাত্রদলের ৩ নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 

চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ