নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জামায়াত নেতা মুজিবুর রহমানের

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০২:৪০

নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জামায়াত নেতা মুজিবুর রহমানের

প্রজন্ম ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন,
“নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষাবিস্তারের মহান দায়িত্ব পালন করছে। তারা ছত্র-ছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। তাই তাদের ন্যায্য দাবি সরকারকে অবিলম্বে মেনে নিতে হবে।”

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই শিক্ষাকে যথাযথ গুরুত্ব দেয়নি। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে হলে গোটা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। এজন্য জাতীয় বাজেটের ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেয়ারও আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন ভূইয়া, জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উমর ফারুক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক কোরবান আলী, জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিমসহ নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দীর্ঘদিনের অমীমাংসিত দাবি পূরণে নন-এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর শিক্ষা বিষয়ক সম্পাদকদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সমস্যার সমাধান করার আহ্বান জানান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন,
“আমরা দুনিয়ার সুখ-শান্তির জন্য সবকিছুই করি। কিন্তু আখিরাতের মুক্তির জন্য তেমন কিছু করি না। তাই ইসলামী শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করতে হবে।”

সভাটি কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

প্রজন্ম নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ