প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৭:১৩
প্রজন্ম ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এই রায় দেওয়া হয়।
গত ২১ আগস্ট রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষ আদালত রায়ের জন্য ৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছিলেন। এর ধারাবাহিকতায় আজ রায় দেন আপিল বিভাগ।
সকাল দশটা ৫ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা। আসন গ্রহণের পর প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন। সকাল ১০টা ১৮ মিনিটে রায় ঘোষণা শেষ হয়।
প্রজন্মনিউজ২৪/টিআই
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
ইরানি জাহাজের হামলায় কঠোর হুঁশিয়ারি আঘারচির
ঠিক হলো শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ের তারিখ
প্রাধান শিক্ষককে মারধর, দারোয়ান গ্রেপ্তার
ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ: প্রধানমন্ত্রীর
যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় নেই: গণপূর্তমন্ত্রী
খাদেম হত্যাকান্ডের অভিযোগে সুরেশ্বর দরবারের পীর অস্ত্রসহ আটক