প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৫০:৫১
পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সিআইডির পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালত ‘ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১’-এর ভারপ্রাপ্ত বিচারক মো. মমিনুল ইসলামের আদালতে তিনি জবানবন্দি দেন।
এই মামলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, আজ সাক্ষীর জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষ হওয়ায় আদালত আগামী ২ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষ জানায়, আজকের এই সাক্ষী পিলখানার অস্ত্রাগারের গোডাউনের পাশ থেকে বিস্ফোরক দ্রব্যের আলামত জব্দ করেছিলেন এবং সেই বিষয়েই আদালতে জবানবন্দি দিয়েছেন।
চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, এই মামলায় মোট আসামি রয়েছেন ৮২২ জন। এর মধ্যে ৪২৭ জন কারাগারে আছেন এবং ৩২৮ জন জামিনে রয়েছেন। এ ছাড়া ২০ জন পলাতক এবং প্রায় ৬০ জন আসামির মৃত্যু হয়েছে। আজ ১৪৯ জন আসামির জামিন আবেদন থাকলেও সেটির শুনানি অনুষ্ঠিত হয়নি।
উল্লেখ্য, পিলখানা ট্র্যাজেডির ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে প্রথমে চকবাজার থানায় দুটি মামলা করা হয়, যা পরে নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। সিআইডি ২০১০ সালের ১২ জুলাই হত্যা মামলায় এবং ২৭ জুলাই বিস্ফোরক মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ২০১১ সালে হত্যা মামলার বিচার শুরু হলেও বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত ছিল।
প্রজন্মনিউজ২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বসতঘরে মিললো গৃহবধূর মরদেহ
আগামী ১৬-২৫ মার্চ বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : মন্ত্রণালয়
জীবনে যত পুরস্কার পেয়েছি,আমার কাছে এটিই শ্রেষ্ঠ: ববিতা
পিলখানা হত্যাকাণ্ড মামলায় ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার আহব্বান আমিরে জামায়াতের
৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ
'আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি'
বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা
গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী