নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে: সাদিক কায়েম

প্রকাশিত: ২৬ অগাস্ট, ২০২৫ ০৫:১২:০৬

নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে: সাদিক কায়েম


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনেই প্রচারণা বোর্ড ভেঙে দেওয়ায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ছাত্রশিবির 

সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েম। 

তিনি বলছেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। 

কেবল তাই নয়, নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে। এই ঘটনায় হামলাকারীদের স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে।

‘‘অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহের সৃষ্টি হবে।’’

জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট)।

 এদিন সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনী প্রচার শুরু করেছেন। প্রচার-প্রচারণা প্রথম দিনেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেস্টুন ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।

 দুপুরে চারুকলা অনুষদে এই ঘটনা ঘটেছে।

পরে বিকেলে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ফেসবুকের এক পোস্টে এই সন্দেহ প্রকাশ করেন


 প্রজন্মনিউজ/২৪ 

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

নেত্রকোণায় ১২ বছরের ছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ