সরকারি আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২৮ অগাস্ট, ২০২৫ ১০:৪৭:০৪

সরকারি আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে বুধবার  বেলা ১২ টায় সরকারি আজিজুল হক কলেজ রাস্ট্রবিজ্ঞান অডিটরিয়ামে অনার্স ১ম বর্ষ (২০২২-২৩) সেশনের পরিক্ষার ফলাফলের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় মেধা স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ।

সরকারি আজিজুল হক কলেজ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেক্রেটারি তামিম হাসান সাকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন ইফসু’র সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্রনেতা প্রফেসর ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রফেসর টিপু সুলতান। কলেজ ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে আজিজুল হক কলেজের ২৩ বিভাগের ৮১ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।


প্রজন্মনিউজ/২৪আবু হানজালা
 

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হিন্দুস্তান থেকে হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, প্রশ্ন রিজভীর

বাংলাদেশকে এখন শুধু মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে: জামায়াত নেতা ড. আজাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ