প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:১০:৩৯
ডেস্ক নিউজ: ডাকসু নির্বাচনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন,‘নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কর্মকর্তাও এমনভাবে কথা বলছেন, যার কারণে শিক্ষার্থীদের মনে ভয়ের সঞ্চার হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়ার পরও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছেন তারা।’
তিনি বলেন, ‘আসন্ন ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছে, আমাদের ভালোভাবে গ্রহণ করছেন ছাত্রছাত্রীরা।’
তানভীর বারী হামিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম।
শিক্ষার্থীদের জন্যই রাজনীতি করেছি। স্বৈরাচারের বিরুদ্ধে সর্বদা সরব ছিলাম। এমন কোনো আন্দোলন ছিল না যেখানে আমি অনুপস্থিত ছিলাম। ৫ আগস্টের পরও ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করেছি, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি।
তিনি বলেন,‘আমি জিএস পদে নির্বাচিত হলে শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ে কাজ করব। তারা যেন শিক্ষাজীবনে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ পায় তা আমি নিশ্চিত করার চেষ্টা করব। নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব। ক্যাম্পাসকে পরিপূর্ণভাবে নারীবান্ধব করার জন্য কাজ করব।
আমি এমন ব্যবস্থা নিশ্চিত করতে চাই যেখানে নারী শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে।’
প্রজন্মনিউজ২৪
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ
একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি
সেই ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once