খিদে পেলে সোনার গয়না খেতেন যুবতি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০১৯ ০৪:০৭:৩০

খিদে পেলে সোনার গয়না খেতেন যুবতি

খিদে পেলে তিনি খেয়ে ফেলতেন সোনার আংটি, কানের দুল, চেইন, কয়েনসহ কত কী। শেষে পেটের ব্যথায় ডাক্তারকে শরণ। দীর্ঘ অস্ত্রোপচার। যুবতির পেট থেকে উদ্ধার দেড় কেজি গয়নাগাঁটি!

এমন কাণ্ডই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে। জি নিউজের বাংলা অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ অস্ত্রোপচারের পর ২২ বছরের ওই তরুণীর পেট থেকে এক কেজি ৬৪০ গ্রাম গয়নাগাঁটি উদ্ধার করেছেন বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা।

অস্ত্রোপচার করে রোগীর পাকস্থলী থেকে মিলেছে ৬০টি কয়েনসহ সোনার বালা, আংটি, কানের দুল, চেইন প্রভৃতি। দীর্ঘ এক ঘণ্টা ১৫ মিনিট ধরে চলে অস্ত্রোপচার। প্রতিবেদনে বলা হয়েছে, বমি ও পেটের যন্ত্রণা নিয়ে কয়েক দিন আগে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মাড়গ্রামের কানাইপুরের বাসিন্দা রুনি খাতুন।

চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাস জানিয়েছেন, এক্স-রে দেখে তাঁর পেটে ধাতব কিছু রয়েছে বলে টের পান তাঁরা। পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অস্ত্রোপচার শুরু করে।

অপারেশন শেষে তরুণীর পেট থেকে বের হয় ৬০টি কয়েন, সোনার চেইন, আংটি, বালা, ঘড়ি, কানের দুল, নাকের নথ, পায়ের নূপুরসহ অনেক কিছুই। রোগীর পরিবার বলছে, ওই তরুণী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। খিদে পেলেই গয়নাগাঁটি খেয়ে ফেলতেন। আর সেগুলো পাকস্থলীতে আটকে গিয়েছিল।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

এ সম্পর্কিত খবর

সিলেটে ৭৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, শেষ আটে নরওয়ে

নিজেদের করা আইনেই আ. লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর

অভিনেত্রী শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

সংবিধান সংস্কার:জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে

নকআউট ইতিহাসে সর্বোচ্চ গোল এমবাপ্পের, কাছেও নেই মেসি

বাড়ছে তিস্তার পানি, প্লাবিত লালমনিরহাটের নিম্নাঞ্চল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ