‘আপু’ ডাকায় রোগীর স্বজনকে বের করে দিলেন ডাক্তার

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪২:১৪

‘আপু’ ডাকায় রোগীর স্বজনকে বের করে দিলেন ডাক্তার

প্রজন্ম ডেস্ক:

শেরপুর জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মারজিয়া খাতুনকে ‘আপু’ বলে সম্বোধন করার কারণে এক রোগীর অভিভাবককে কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী রোগীর অভিভাবক, নয়নী বাজার মহল্লার কাজী মাসুম জানান, দুপুর দুইটার দিকে তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়াকে পেট ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে কর্তব্যরত ডাক্তার অনন্যা জরুরি কিছু ওষুধ লিখে দেন। ওই ওষুধটি বাইরে না পাওয়ায় প্রায় আধা ঘণ্টা পর তিনি আবার জরুরি বিভাগের কক্ষে প্রবেশ করলে দেখেন নতুন ডিউটিতে ডাক্তার মারজিয়া খাতুন বসেছেন।

কাজী মাসুম বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে ‘‘আপু’’ বলে ডাকলাম, এবং বিকল্প ওষুধের জন্য জিজ্ঞেস করলাম। তখন ডাক্তার মারজিয়া ক্ষিপ্ত হয়ে কয়েকবার আমাকে ধমক দিয়ে কক্ষ থেকে বের করে দেন।’

ঘটনার পর বিকাল ৩টার দিকে স্থানীয় সাংবাদিকরা ডাক্তার মারজিয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন এবং বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারো সঙ্গে কোনো কথা বলব না।’

হাসপাতালের আরএমও ডাক্তার তাহেরাতুল আশরাফি মোবাইলে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, সম্ভবত ভুলক্রমে এ কথা বলেছেন। তবে অফিসিয়ালি অভিযোগ বা সরাসরি যোগাযোগ করতে হবে।’

এদিকে হাসপাতালে উপস্থিত অন্য রোগী ও তাদের অভিভাবকরা অভিযোগ করেন, শুধু ডাক্তার মারজিয়াই নয়, প্রায় সব ডাক্তারই রোগী ও স্বজনদের সঙ্গে রূঢ় আচরণ করেন। এতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রভাবিত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ