প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫ ০৪:৪৫:৫০
পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান জানান, পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় রোববার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, আশুরা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে। তবে আজ বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।
প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩০০-৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। আর রপ্তানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০/৮০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। এছাড়া প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকার মোটা অংকের রাজস্ব আয় করে।
প্রজন্ম নিউজ ২৪/সোভান
পারস্য উপসাগরে ইরানের নৌমহড়া, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা
ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান
আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি
দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান
বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনকে দায়িত্বশীল হতে হবে: রিজওয়ানা হাসান
বিদেশিদের হাতে বন্দর দেওয়া যাবে না : রাশেদ খাঁন
ভুল বিকাশ নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড
উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া
বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল