প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৫ ০৩:৫৬:২৭
প্রজন্মডেস্ক: কৌশলগত অঞ্চলের নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকান ‘থাড’ মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথমধাপ চালু করা হয়েছে।
আশারক আল-আওসাতের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) সিস্টেম প্রথমধাপে মোতায়েন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। থাড মূলত স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে।
সৌদির মাটিতে এটি বসানোর আগে দেশটিতে এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেদ্দা প্রদেশে অবস্থিত বিমান প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপের লক্ষ্য হলো দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। একইসঙ্গে কৌশলগত এলাকাগুলোকে সুরক্ষা দেওয়া।
তবে মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান ও ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে যেভাবে ইসরাইল থাড ব্যবস্থার ওপর নির্ভর করেছিল, তাতে এটির কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইরানি ও ইয়েমেনি মিসাইল হামলা রুখতে এই সিস্টেম বহুবার ব্যর্থ হয়েছে।
প্রজন্মনিউজ/২৪ জামাল
হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা
প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা
রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ২ মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু
পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী
সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী
এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে থাকছে নীরব বহিষ্কার
‘ভুয়া মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’