প্রকাশিত: ০৬ মে, ২০২৫ ১১:২৪:৫০
প্রজন্মডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা ৫৪ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।
জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সাথে রয়েছেন ব্যারিস্টার নাজিব মোমেন।
আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন উপস্থিত রয়েছেন।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
প্রজন্মনিউজ/২৪জেএ
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
ঈদের ছুটি ৫ দিন থেকে বেড়ে ১০ দিন হতে পারে যেভাবে
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
সপ্তাহব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি তেজগাঁও কলেজ শিবিরের
হরমুজ প্রণালী বন্ধ হলেও শঙ্কিত আপাতত হওয়ার কিছু নেই
যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৭