সাবেক হুইপ সামশুল ও তার পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ০৭:৫৩:০০

সাবেক হুইপ সামশুল ও তার পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রজন্ম ডেক্স: চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সামশুল হক চৌধুরী এবং তার পরিবারের ছয় সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন, ক্যাসিনো ব্যবসায় সংশ্লিষ্টতা ও অর্থপাচারের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়।

রবিবার (১৩ এপ্রিল) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর সদ্য বদলি হওয়া উপপরিচালক মো. আতিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি অনুসন্ধান চলছে।আমি যেহেতু বদলি হয়েছি, তাই এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।’

দুদক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক এমপি-মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে কমিশন। এর অংশ হিসেবে সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসায় সম্পৃক্ততা, ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।অনুসন্ধান চলাকালে এসব ব্যাংক হিসাব থেকে অর্থ পাচারের আশঙ্কায় আদালতে ব্যাংক হিসাব জব্দের আবেদন জানায় দুদক।

 

 জব্দ করা ব্যাংক হিসাবগুলোর মধ্যে রয়েছে সাবেক এমপি সামশুল হক চৌধুরী, তার স্ত্রী কামরুন নাহার চৌধুরী, ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন, মেয়ে তাকলিমা নাছরিন চৌধুরী ও তাহমিনা নাসরিন চৌধুরী, ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত এবং মজিবুল হক চৌধুরী নবাব।


প্রজন্ম নিউজ/24 জাহিরুল ই
 

এ সম্পর্কিত খবর

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

গাইবান্ধায় ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ 

আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী

স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান, এনসিপির নিন্দা

হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ