সবুজ সংকেত পেলেন না শেখ হাসিনা, না চেনার ভান করলেন মোদী

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:৩২:২৩ || পরিবর্তিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:৩২:২৩

সবুজ সংকেত পেলেন না শেখ হাসিনা, না চেনার ভান করলেন মোদী

 

প্রজন্ম ডেক্স: সবুজ সংকেত পেলেন না শেখ হাসিনা, না চেনার ভান করলেন মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি টাকার জ্বালানি পুড়িয়ে হাজির হয়েছিলেন মার্কিন মুলুকে।ওভাল অফিসে সেখানে গিয়ে দেখলেন, আসলে শীতের মেঘে গোপন ও কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে এ নহে বাদল।
ট্রাম্পের সাথে ওয়াশিংটনে যখন বৈঠক চলছে মোদীর তখন গদির আশায় থাকা একদল মানুষের বুকের ভেতর করছে আসা জ্বলজ্বল। এই বুঝি আসছে সুখবর, ক্ষমতাহীনতার খরা ঘোচাতে আসছে কাঙ্খিত বাদল।

তেমন কিছু হল না। সামনে পড়ে থাকল কেবল তপ্ত বালু। যে বালুতে পা পুড়ে খাক গলায় পরে ফোসকা।কেবল সংবাদিক সম্মেলন নয় তৃষিত ভারত ট্রাম্প মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিল। আশা ছিল হালে পানি পাওয়া যাবে৷ দিল্লির অজ্ঞাতস্থানে গেল অগাস্ট থেকে যার বাস, তিনি হয়তো এ বার বাইরের রোদ গায়ে মাখতে পারবেন। তাঁকে এবার মুক্তি দেবে দিল্লির দূষিত বাতাস। বাংলাদেশ না হোক আমেরিকা ভ্রমণের একটু সবুজ সংকেত হয়তো তিনি পেতে পারেন। সেই সাথে বাংলাদেশের বর্তমান সরকারের উপরও দেওয়া হতে পারে একটা বড়সড় চাপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেই পথে হাঁটলেন না। শত শত বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিমত আছে। বাইডেন আমলের বহু নীতি তিনি অস্বীকার করেছেন। নিমেষেই বদলে দিয়েছেন নির্বাহী আদেশে। তবে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনার পতনের জন্য সরাসরি ভাবে বাইডেন প্রশাসনের উপর দোষ চাপালে, ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। বাইডেনের উপর দোষ চাপিয়ে ট্রাম্পকে খুশি করে স্বীকারোক্তি আদায় ব্যর্থ হয় ভারত।

উল্টো ট্রাম্প সোজা জানিয়ে দেন, হাসিনা পতনে যুক্তরাষ্ট্রের গোপন কোনও হাত নেই। ওয়াশিংটন এই বিষয়ে কোনও ভূমিকা রাখেনি। বরং এই বিষয়ের চর্চা বহু বছর ধরে ভারত করে আসছে। তাই সেই প্রশ্নটিই তাঁকে নয় মোদীকে করাই শ্রেয়। সেখানেই থামেননি ট্রাম্প। সরাসরি প্রশ্নটি তিনি মোদীর কোর্টেই ঠেলে দেন। তবে বিষন্ন মোদী তখন মিত্র হাসিনাকে না চেনার ভান করেন। 

প্রজন্ম নিউজ/24 জেএস

এ সম্পর্কিত খবর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের

গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে এসপি মাসুদের আহ্বান 

আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায়

এনসিপি কার্যালয় পরিদর্শনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট 

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ