প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৫ ০৩:২৭:০৩
প্রজন্ম ডেক্স: বিপিএলের লিগ পর্ব শেষ হলেও এখনো প্লে-অফের দৌড়ে টিকে আছে দুর্বার রাজশাহী। তবে পারিশ্রমিক সংক্রান্ত নানা বিতর্কে বারবার শুরু থেকেই আলোচনায় রয়েছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি। এবার নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে দলের ঢাকায় অবস্থানরত ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা।
২০২৫ বিপিএলের প্রথম থেকেই রাজশাহীর ক্রিকেটারদের আবাসন ব্যবস্থায় সঙ্কট দেখা গেছে। টুর্নামেন্ট চলাকালীন একবার হোটেল পরিবর্তন করতেও বাধ্য হয়েছিল দলটি। এবার লিগ পর্ব শেষে অনেক ক্রিকেটারকে হোটেল ছেড়ে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অথচ, প্লে-অফে সুযোগ পেতে পারে রাজশাহী। দলটি শেষ চারে থাকবে কিনা, তা নির্ধারণ হবে শনিবারের ম্যাচগুলোর পর। তবে হোটেলে ক্রিকেটারদের থাকা-খাওয়ার খরচ বহন করা ফ্র্যাঞ্চাইজির জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ানোয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, ক্রিকেটারদের অনুরোধেই তিন দিনের ছুটি দেওয়া হয়েছে এবং তারা ১ ফেব্রুয়ারি আবার হোটেলে উঠবেন।
এবারের বিপিএলে নানা বিতর্কের কেন্দ্রে রয়েছে দুর্বার রাজশাহী। ড্রাফটের আগেই বিতর্ক শুরু হয়েছিল, আর টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় আরও আলোচনায় আসে দলটি। একাধিকবার চেক ইস্যু করেও তা বাউন্স করেছে ফ্র্যাঞ্চাইজি।
১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী। এখন বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফের ভাগ্য।
প্রজন্ম নিউজ২৪/ এস এম রাজ
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার
‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান
নাসিরুদ্দীন পাটওয়ারীর কাছে ধর্ষণের বিচার দিলেন নির্যাতিতা
ইসরায়েলের কাছে আবারও বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র