প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৫ ০১:০০:২৩
প্রজন্মপ্রতিদিন: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের জামায়াতপন্থি আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
জানা যায়, বৃহস্পতিবার জামায়াত নেতার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মৃত্যুদণ্ডের রায় পুর্নবিবেচনা চেয়ে করা আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন। পরে ২৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের বেঞ্চ।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ৩১ অক্টোবর তার মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এই রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। যা এতদিন শুনানির অপেক্ষায় ছিল।
মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে।
বিএইচ
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ঘিরে দেশে ১০ জনের মৃত্যু, সংসদে জানালেন প্রতিমন্ত্রী
নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
‘তিস্তা ও করিডোর’ নিয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ
ইরান- যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, সমঝোতা ভেস্তে যাবার শঙ্কা
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল
অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা
কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯
এক যুগেও সংস্কার হয়নি কয়রার উপকূল রক্ষা বেড়িবাঁধ, দুর্ভোগে হাজারো মানুষ
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত: ডা. শফিকুর রহমান