প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ১১:৫৩:৪০
প্রজন্মডেক্স: কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দস্যুতার মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, আত্মসমর্পণ করা তিন ডাকাত লিয়ন মোল্লা, আরাফাত ও সিফাতকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনজনকে বিকালে আদালতে তুলে সাতদিন করে রিমান্ড আবেদন করা হবে।
এদিকে ঘটনার পর এখনো থমথমে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা। এমন ঘটনা কল্পনাও করতে পারছেন না এলাকাবাসী। আতঙ্কের কথা জানিয়ে স্থানীয়রা দাবি করছেন, এমন ঘটনা যাতে আর না ঘটে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাতদল জিম্মি করে ফেলে। ডাকাতির চেষ্টা করে তিনজন। ঘটনাটি টের পেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা দিলে ভেতরে আটকা পরে ডাকাতরা। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা।
প্রজন্মনিউজ/২৪
খাদেম হত্যাকান্ডের অভিযোগে সুরেশ্বর দরবারের পীর অস্ত্রসহ আটক
ভালুকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
পরিচয় মিলল মধ্যপ্রাচ্যে নিহত হওয়া ২ বাংলাদেশির
প্রাইভেটকারে 'সাংবাদিক' স্টিকার লাগিয়ে বাছুর চুরি, আটক ৩
পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপন আদায়
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ
খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : পুতিন
গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার