প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৪ ০৪:৩৩:৪৫
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে চারদিন হয়ে গেলো। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বার্বাডোজ থেকে এখনো দেশে ফিরতে পারেনি ভারত দল। এদিকে বিশ্বকাপ জয়ী দলকে বরণ করে নিতে, তাদের নিয়ে শিরোপা উদযাপনের উচ্ছ্বাসে মাততে অধীর অপেক্ষায় আছে গোটা দেশ।
জানা গেছে, বুধবার (৩ জুলাই) দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবে ভারত দল। আর বৃহস্পতিবার (৪ জুলাই) মধ্যরাতে দিল্লিতে পৌঁছাবে।
বিশ্বকাপ জয়ী ভারতীয় দল প্রধানমন্ত্রীর সংবর্ধনা নিয়ে বিশেষ বিমানে চলে যাবেন মুম্বাই। সেখান থেকে তাদের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ’র হাতে ট্রফি তুলে দেবেন রোহিত। এরপর ব্যস্ত মুম্বাইয়ের এক কিলোমিটার রাস্তায় ছাদ খোলা বাসে ভক্তদের স্লোগানে, উল্লাস আর ভালোবাসায় সিক্ত হবেন ভারতীয় ক্রিকেটাররা।
প্রজন্মনিউজ২৪/এসএ
হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি