প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪ ০৪:৪৩:৫৯
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান শিমুলকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
শিমুলের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে এলাকার বাসিন্দারা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাইমের নেতৃত্বে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবার স্বজনদের অভিযোগ। পুলিশ বলছে, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, তারাবি নামাজের সময় জিল্লুর রহমান শিমুলকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান তিনি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আমরা দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসব।
প্রজন্মনিউজ২৪/এফএইচ
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার
শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি
আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না
‘ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলায় জাতিসংঘ সনদ লংঘন