খ্রীষ্টিয়ান পরিবারের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৫০:৪৩

খ্রীষ্টিয়ান পরিবারের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

খুলনা প্রতিনিধি: খুলনা নগরীর আঞ্চলিক ‘ব্যাপ্টিষ্ট চার্চ’ সংঘের অফিস ক্যাম্পাসে বসবাসরত খ্রীষ্টিয়ান পরিবারের মেরী বিশ্বাস স্বামী ফ্রান্সিস বিশ্বাস এর উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী নারী মেরী বিশ্বাস কেএমপির সদর থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর গগন বাবু রোডস্থ বুলেট ঘোষ, রবার্ট নিক্সন ঘোস এর পরিবার সহ তার পরিবার খারাপ আচরন করে এবং বুলেট ঘোষ বিভিন্ন সময়ে  ভুক্তভোগী নারী মেরী বিশ্বাসকে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। বিষয়টি অভিযুক্ত বুলেট ঘোষ’র পরিবারকে জানালে উল্টো ভুক্তভোগীকে হুমকী দেয়। এর পরে ঘোষ পরিবার সঙ্গবদ্ধ ভাবে খুলনা আঞ্চলিক ব্যাষ্টিষ্ট চার্চ সংঘের মধ্যে ভাড়াটিয়া মেরীর বাসায় এসে হামলা করে। যা নিয়ে মেরী খুলনা সদর থানায় দারস্থ হলে আসামী পক্ষ থানায় মুচলেকা দিয়ে চলে যায়।

ভুক্ত ভোগী নারী মেরী বিশ্বাস জানান, থানায় গত ২৬ জানুয়ারি পূনরায় পূর্বের  আসামীরা অর্থাৎ বুলেট ঘোষ ও তার সহযোগীরা মুচলেকার সকল শর্ত ভঙ্গ করিয়া আমার মেয়ে ও আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। বুলেটের ভাইপো  অমিত ঘোষ আমার মেয়েকে মারার জন্য ছুঠে আসে। অমিত ঘোসের হাতে থাকা বল আমার মেয়ে শ্যালোমি বিশ্বাস এ্যলিসার গায়ে ছুড়ে মারে এবং শ্লীলতাহানীর জন্য ছুটে আসে। এ সময় তারা আমার কাপড় টানাটানি করে। মারধর করা অবস্থায় আমরা প্রান ভয়ে ছুটে এসে বাসায় আশ্রয় গ্রহন করি। আমি ও আমার পরিবার উপরে হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় অমিত ঘোষ, জন ঘোষ বুলেট, নিক্সন ঘোষসহ আরও দুই থেকে তিনজন জড়িত।

এর আগে গত ১৩ জানুয়ারি করা এজাহারসুত্রে জানা যায়, হামলা ও শ্লীলতাহানির সময়ে ভূক্তভোগীর গলায় থাকা পঞ্চাশ হাজার টাকা দামের আট আনা ওজনের স্বর্ণের চেইন ও বাসার সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় । এসময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

কেএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে ভূক্তভোগী নারী। আমরা আসামিদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।


প্রজন্মনিউজ২৪/এফএইচ

এ সম্পর্কিত খবর

চাঁদপুরে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়

মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ