প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৩ ১২:৪৫:৩৮
অনলাইন নিউজডেস্কঃ সদ্য বিয়ে করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। অভিনেতা সুনীল শেঠির বাড়িতেই নিকটাত্মীয় ও বন্ধু-পরিজনদের নিয়ে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।
এদিকে, কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাহুল ও আথিয়ার বিয়ের ছবি প্রকাশ হয়ে গেছে অনলাইনে। ছবিগুলো প্রকাশ হওয়া মাত্র বিদ্যুদ্গতিতে ভাইরালও হয়ে গেছে।

ছবিতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি শেরওয়ানিতে কেএল রাহুল এবং আইভরি লেহেঙ্গায় পাত্রী আথিয়া শেঠি মণ্ডপে বসে আছেন। মন্ডপে বিয়ের কার্যক্রম চলছে এবং হাসিমুখেই একে অপরের হাতে হাত রেখেছিলেন দুজন। তাদের সাত পাঁক ঘোরার ছবিও প্রকাশ হয়েছে। অন্য আরেকটি ছবিতে আথিয়ার হাতে চুম্বন করতেও দেখা গেছে রাহুলকে। খবর এনডিটিভির।
বিয়ের অনুষ্ঠানের পর সুনীল ও তার ছেলে আহান পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করতে বেরিয়ে পড়েন। সেখানে পাপারাজ্জিদের সামনে অভিনেতা নতুন শ্বশুর হওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত প্রকাশ করে সুনীল বলেন, ‘ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনেক চমৎকার একটি আয়োজন হয়েছে। আথিয়া এবং রাহুল এখন বিবাহিত। আমিও অফিসিয়ালি (কার্যকরভাবে) শ্বশুর হয়ে গেছি’।

বিয়ের সংবর্ধনার বিষয়ে জানতে জানতে চাইলে সুনীল জানান, আইপিএল শেষ হলে এই বিষয়ে পরিকল্পনা করা যাবে।
এর আগে বিশেষ সূত্রে জানা যায়, মে মাসে আইপিএল শেষে বড় পরিসরে ক্রিকেট ও বলিউড তারকাদের নিয়ে আথিয়া ও রাহুলের বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হবে। কেএল রাহুলের ক্রিকেট সঙ্গীদের পাশাপাশি সুনীল ও আথিয়ার বলিউড সঙ্গীরাও যোগ দেবেন সেই অনুষ্ঠানে।
প্রজন্মনিউজ২৪/এমএইচ
ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি
কুমিল্লার চিকিৎসককে বধূ করবে ভিপি সাদিক
ধর্ষণের শিকার ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মীমাংসার চেষ্টার পর বৃদ্ধের বিরুদ্ধে মামলা
থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরকারি ও বেসরকারিভাবে মেডিসিন সহজলভ্য করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
বিয়ে করছেন ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
হেড লাইট জ্বালিয়ে ১২ টার পর স্টেডিয়ামে ঢোকে টিম বাস
যৌতুক দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
স্কুল ছাত্রীকে ধর্ষণ, যুবককে যাবজ্জীবন