প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২২ ০২:৪০:৪০ || পরিবর্তিত: ২৭ ডিসেম্বর, ২০২২ ০২:৪০:৪০
এম এইচ, নিউজডেস্কঃ একজন দেশ প্রেমিক প্রবীণ নাগরিক প্রকৌশলী ম. ইনামুল হকের উপর পৈশাচিক হামলার প্রতিবাদে আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে নাগরিক পরিষদ ও নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) এক মানববন্ধনের আয়োজন করে।
“প্রকৌশলী ম. ইনামুল হক নয়, চপটাঘাত হয়েছে সভ্যতা ও বিবেকের গালে” এ প্রতিবাদী মানববন্ধনের সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন। প্রধান অতিথি ছিলেন নাবিকের আহ্বায়ক ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রতিবাদী তারুণ্যের আহ্বায়ক মাসুদুজ্জামান ও নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
তাঁর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলায় জড়িত দুষ্কৃতিকারীকে শাস্তির আওতায় আনার দাবী করছি। এদেশে চলমান নৈরাজ্য ও অমানবিকতার অবসানে সকল দেশপ্রেমিক সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
তাঁরা আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এখন নাগরিকরা দেশের মালিকানা হারিয়ে ঔপনিবেশিক শোষণের যাঁতাকলে পৃষ্ট। মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার হারিয়েছে। ন্যূনতম নাগরিক মর্যাদা ও বেঁচে থাকার অধিকার হুমকির সম্মুখীন।
প্রকৌশলী ম. ইনামুল হক তার একটি উদাহরণ। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম কারাগারে পরিণত হয়েছে। সরকারি দলের কর্মীরা উপনিবেশিক কারারক্ষীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। অসত্যের দেয়াল ভেঙ্গে চুরমার হওয়া সময়ের ব্যাপার মাত্র।
উল্লেখ্য নাগরিক পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
প্রজন্মনিউজ২৪/এম এইচ
হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর
ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর
অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ