পদের লোভে আওয়ামী লীগ নেতার সঙ্গে তরুণীর শারীরিক সর্ম্পক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২ ০৩:৪১:৫৭

পদের লোভে আওয়ামী লীগ নেতার সঙ্গে তরুণীর শারীরিক সর্ম্পক

অনলাইন ডেস্ক:কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আব্দুর রহমান মাস্টারেরবিরুদ্ধে পদ-পদবির লোভ দেখিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে প্রতারণার অভিযোগ উঠেছে। । 

বুধবার (২৩ নভেম্বর) গাজীপুর মহানগরের শিববাড়ী এলাকায় ইউরো-বাংলা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ওই তরুণী এ অভিযোগ করেন।

তরুণী জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আব্দুর রহমান মাস্টার আমাকে যুব মহিলা লীগের পদ-পদবির প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এরপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় আব্দুর রহমান মাস্টারকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। 

গত মাসে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর সঙ্গে আব্দুর রহমান মাস্টারের একটি অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরালের পর সম্মেলন শেষ হলেও এখনো কোনাবাড়ী থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়নি।

ভিডিও প্রসঙ্গে ভুক্তভোগী ওই তরুণী বলেন, কোনাবাড়ী যুব মহিলা লীগের কমিটিতে নেয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি (আব্দুর রহমান মাস্টার)। আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন। কিন্তু আওয়ামী যুব মহিলা লীগের কমিটিতে আমাকে রাখা হয়নি।

তিনি বলেন, আমি কোনাবাড়ী থানায়  গিয়েছি, কিন্তু পুলিশ ওই মাস্টারের নাম শোনার পর তারা তাদের ইচ্ছা মতো লিখে একটি জিডি নেয়।

অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টার কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী  এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।


প্রজন্মনিউজ২৪/সাঈদ
 

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ