প্রকাশিত: ০৩ জুলাই, ২০২২ ০৬:৩০:০৫ || পরিবর্তিত: ০৩ জুলাই, ২০২২ ০৬:৩০:০৫
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারী নামে এক বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ডুকিয়ে নির্যাতন করা হয়েছে। উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্দ্বনে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসীরা এমন পাশবিক নির্যাতন চালিয়ে বলে অভিযোগ করেছে ভুক্তভোগির পরিবার।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে এ ঘটনা ঘটে। নাসির উদ্দিনের ছেলে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. রিপন জানান, শনিবার রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা।
পথে আমানতগঞ্জের দক্ষিণ পাশে জাহের মেম্বারের পুরাতন বাড়ি সংলগ্ন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে দুর্বৃত্তরা তার বাবার পথ রোধ করেন। এ সময় তার দুর্বৃত্তরা তার বাবার মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তার বাবার পায়ু পথে একটি টর্চলাইট ডুকিয়ে দেয়। এতে তার বাবা জ্ঞান হারিয়ে ফেলে। পরে দুর্বৃত্তরা তাকে ফেলে চলে যায়। পরে তার বাবার জ্ঞান ফিরে আসলে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং রোববার ভোরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে কথা হয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার সঙ্গে। তিনি দাবী করেন এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয়। তিনি ঘটনাটি জানতেনও না। পরে লোক মাধ্যমে শুনেছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ঘটনা স্থল পরিদর্শণ ও ঘটনায় ব্যবস্থা নেয়ার জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দিয়েছেন বলেও জানান ওসি। এ দিকে সকালে প্রায় দেড় ঘন্টা অস্ত্রপাচার চালিয়ে টর্চলাইটটি বের করা হয়।
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতেল আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, জেনারেল সার্জন ডা. ফজলুর রহমান মানিকের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রজন্মনিউজ২৪/জাহিদ
এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম
নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো
নেত্রকোণায় ১২ বছরের ছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে
৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির
হিন্দুস্তান থেকে হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, প্রশ্ন রিজভীর
চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু
শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে
সারাদেশে একযোগে নবনির্বাচিত জেলা ও মহানগর আমিরের নাম প্রকাশ জামায়াতের
সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, মুক্তির পর বললেন আখতারুজ্জামান