প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২২ ১০:২৪:০৩
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাঙালির অবিসংবাদিত নেতা শেরে বাংলা ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হল প্রশাসন তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে এক ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করে হল প্রশাসন।
শেরে বাংলা হল প্রাধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আসাবুল হক, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. ফেরদৌসী মহল ও প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক মো. জাহিদুল হক প্রমুখ।
এসময় অনুষ্ঠানে বাঙালির অন্যতম এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার সম্পর্কের কথা স্মরণ করা হয়। প্রক্টর ড. শাহাবুল হক শেরে বাংলা ফজলুল হকের সামাজিক ও রাজনৈতিক অবদানের কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে হল প্রাধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমান জাতির রাজনৈতিক সঙ্কটকালে শেরে বাংলা ফজলুল হক ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক মানবতাবাদী আদর্শকে ধারণ করার জন্য সকলকে উৎসাহিত করেন।
প্রজন্মনিউজ২৪/নুরউদ্দিন
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা
বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি: বাফুফে
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once