প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২ ০৫:৫৯:২৯
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে নতুন সভাপতি দায়িত্ব গ্রহন করেছেন। নতুন সভাপতি হিসেবে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন নিয়োগ পেয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল আলম, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কমল কৃষ্ণ বিশ্বাস, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক খলিলুর রহমান, যুগ্ন আহ্বায়ক অধ্যাপক তরিকুল হাসান, সদস্য অধ্যাপক শাহরিয়ার জামান ববি, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ড. জিন্নাত ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এক অফিস আদেশে অধ্যাপক সালাউদ্দিন সেলিমকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে প্রেষণে স্ববেতন ও স্বপদে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে স্থানান্তরের আদেশ দেন। আগামী ৩ বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
সেই সঙ্গে বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কমল কৃষ্ণ বিশ্বাসকে তার নিজ বিভাগ প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ফেরত পাঠানো হয়।
প্রজন্মনিউজ২৪/নুরউদ্দিন
বিএনপির কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি
ইতিহাস বিকৃতকারীরা হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য হয়: তথ্যমন্ত্রী
জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন অর্থমন্ত্রীর
মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
ঘরে ঢুকে একসাথে দুই নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once