প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২২ ০৩:৩৮:৪৮
আহমেদ জুনাইদ, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আলাওল হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিন ব্যাপী বিতর্ক ও পাবলিক স্পিকিং কর্মশালা।
২৩ এপ্রিল আলাওল হল বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত এই কর্মশালাটি হবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার। বিশেষ অতিথি হিসাবে আছেন উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ্ দৌল্লাহ, আলাওল হল হাউজ টিউটর জনাব ঝুলন ধর, জনাব এস. এম. নাইম উদ্দীন, জনাব কায়সার উদ্দীন ও জনাব গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন আলাওল হল বিতর্ক সংসদের ডিবেট কোচ টিপু মারমা। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম প্রভোস্ট, আলাওল হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে থাকবেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামকরা বিতার্কিক, সহকারী জজ ও শিক্ষকবৃন্দ। কর্মশালাটির আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের বলেন," আমাদের লক্ষ্য আলাওল হলের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্কের প্রসার লাভ করানো এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চার বিকাশ ঘটানো। আলাওল হলের ১৯-২০ সেশন ও ২০-২১ সেশনের নবীন সকল শিক্ষার্থীরা এ কর্মশালাটিতে বিনামূল্যে যোগ দিতে পারবেন।"
প্রজন্মনিউজ২৪/মনিরুল
বিএনপির কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি
ইতিহাস বিকৃতকারীরা হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য হয়: তথ্যমন্ত্রী
জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন অর্থমন্ত্রীর
মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
ঘরে ঢুকে একসাথে দুই নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once