প্রকাশিত: ১৮ জুলাই, ২০২০ ১০:২৭:০৪
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে লড়ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে অংশ নিয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়াট ব্রড ও তার বাবা ক্রিস ব্রড। ছেলে আছেন ইংল্যান্ডের জার্সি গায়ে। আর বাবা ক্রিস ব্রড আছেন ম্যাচ রেফারি হিসেবে। একই ম্যাচে বাবা ও পুত্র অংশ নেয়ার ইতিহাস গড়লেন।
এমন ঘটনা ক্রিকেটের ইতিহাসে এই প্রথম নয়। ২০০৬ সালে কেনিয়া-বাংলাদেশের ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন কেনিয়ান আম্পায়ার সুভাস মোদী। আর কেনিয়ার হয়ে ঐ ম্যাচে খেলছিলেন তারই ছেলে হিতেস মোদী। ঐ ম্যাচে নিজের ছেলেকে আউটও দিয়েছিলেন সুভাস। তবে টেস্ট ক্রিকেটে প্রথম এমন ঘটনার জন্ম দিলেন ক্রিস ব্রড ও স্টুয়াট ব্রড।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়ম করে, স্থানীয় আম্পায়ারদের নিয়েই ম্যাচ পরিচালনার। ফলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্বাগতিক আম্পয়াররাই থাকছেন।
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা
রাজধানীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি
৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক