মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

প্রকাশিত: ০১ জুলাই, ২০২০ ০২:৩৯:১৩

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় হিমশীম খাচ্ছে যুক্তরাষ্ট্র। আবার দেশজুড়ে চলা বর্ণবিদ্বেষবিরোধী বিক্ষোভ  চলছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র চার মাস। এই নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি করা এক জরিপের ফলে দেখা যায়, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের চেয়ে ব্যাপক ব্যবধানে পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে এই সংকটকালীন কোনো ধরণের নির্বাচনী প্রচারণা চালাবেন না বলে জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, বর্তমানের ইতিহাসে এ ধরণের প্রচারণা আর কখনো হয়নি। এদিকে জরিপের ফলাফলে ট্রাম্পকে বিশাল ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বাইডেন।

বর্তমানের করোনা পরিস্থিতির কথা চিন্তা করেই নির্বাচনী প্রচারণা না করার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইডেন বলেন, আমি ডাক্তারের পরামর্শ গ্রহণ করছি। শুধুমাত্র নিজের জন্য না পুরো দেশের মানুষের স্বার্থে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। 

 

এদিকে সম্প্রতি এক জরিপের ফলাফলে দেখা যায়, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের চেয়ে ব্যাপক ব্যবধানে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। এমন জরিপের পর ট্রাম্প বলছেন, এবারের নির্বাচনেও ২০১৬ সালের পুনরাবৃত্তি ঘটবে। এর আগের জরিপও ভুল তথ্য দিয়েছে।

গেল কয়েক সপ্তাহ ধরে জাতীয় ভোট জরিপে একই ধরণের ফলাফল আসছে। এতে বেশ পিছিয়ে রয়েছেন ট্রাম্প। এ নিয়ে বিপাকে পড়েছে ট্রাম্পের দল।

প্রজন্মনিউজ২৪/মারুফ

এ সম্পর্কিত খবর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

 কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, কমবে ব্যবসার খরচও : অর্থমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ