ছিন্নমূল মানুষের পাশে ফেসবুক গ্রুপ ‘সহযোগী’

প্রকাশিত: ০৮ মে, ২০২০ ০৮:৫৩:২৫

ছিন্নমূল মানুষের পাশে ফেসবুক গ্রুপ ‘সহযোগী’

রাজধানীর ছিন্নমূল মানুষদের সেহেরি করাতে প্রথম রোজা থেকে প্রতিদিন এক থেকে দেড়শ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করছে ‘সহযোগী’ নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপ।

গত বুধবার রাতে ধানমন্ডি ২৭ এর সাম্পানের সামনে ছিন্নমূল মানুষের মধ্যে এ ধরনের খাবার বিতরণ করতে দেখা যায় এই ফেসবুক গ্রুপটির সদস্যদের। ওইদিন গ্রুপটি অসহায় মানুষের মাঝে দুইশ প্যাকেট খাবার বিতরণ করে।

সহযোগীর অ্যাডমিন আরিফুল ইসলাম জানান, গ্রুপের এক সদস্য একটি মেস পরিচালনা করেন। মেসের কোনো বোর্ডার এখন উপস্থিত নেই। সেখানেই প্রতিদিন খাবার রান্না হয়, প্যাকেট করা হয়।
বুধবার খাবারের পাশাপাশি আধা লিটার পাস্তুরিত দুধ দেয়া হয়।

তিনি আরও জানান, রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন নিয়মিত ১০০ থেকে ১৫০ মানুষের মধ্যে সেহেরি বিতরণ করে আসছেন তারা। গ্রুপটি তারা তৈরি করেছেন করোনাভাইরাস মোকাবিলাসহ বিভিন্ন দুর্যোগে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে।

আরিফুল বলেন, আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ত্রাণ বিতরণ দিয়ে এই কার্যক্রম শুরু করি। রোজার আগে তিন দফায় পাঁচশর বেশি পরিবারকে ত্রাণ দেই। এটা দেখে অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আমাদের কিছু আর্থিক সহযোগিতা করেন। তা দিয়ে আমাদের পুরো রমজান মাস সেহেরি বিতরণের লক্ষ্য রয়েছে।

প্রজন্ম নিউজ/ নুর

এ সম্পর্কিত খবর

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ ঘোষণা

নাটোরে ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে : গোলাম পরওয়ার

ক্রাইসিস মোকাবিলার কোন দক্ষতা এই ভঙ্গুর সরকারের নাই: মতিউর রহমান আকন্দ

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ