প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০১৭ ০৬:৪৮:১৭
কেএম লুৎফর রহমান : সোমবার সকাল থেকে রাজধানীর আকাশে ছিল মেঘের ঘনঘটা। সকাল ৮টার দিকে পুরো অন্ধকারে ছেয়ে যায়। মনে হয় যেন রাত নেমে আসছে। তখন অল্প বৃষ্টিও হয়। এরপর আবার রোদ দেখা দেয়।একটু পর আবারো কালো মেঘ দেখা যায়।এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে অন্ধকারে ঢেকে যায় রাজধানী।
মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। আকস্মিক ঝড়ে থমকে যায় নগরবাসী। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসি। রাস্তায় গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। ঢাকা যেন পরিণত হয় এক ভুতুড়ে শহরে। বাণিজ্যিক এলাকা মতিঝিলসহ বিভিন্ন এলাকা পুরো অন্ধকারে নিমজ্জিত হয়। দুইশ’ গজ দূরে কাউকে দেখা যাচ্ছিল না।
ঢাকা ও তার আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আকাশ মেঘলা এবং অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে। রোববার বিকেল থেকে ঝোড়ো ও দমকা হাওয়া রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলার ওপর দিয়ে বয়ে গেছে। মেঘের স্তর নিচে নেমে আসায় ঢাকার আকাশে ধোঁয়াশা ভাব লক্ষ্য করা যায়। আজ সকালে একই রকম অবস্থা দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
রাজধানীতে চিরুনি অভিযানে নাহিদ-জ্যোতিসহ নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার
গণভোটের রায় অগ্রাহ্যের কারণে পরিস্থিতি, সহিংসতার প্রতিবাদে মাঠে থাকার ঘোষনা জামায়াতের
নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে বিরোধীদলীয় সংসদীয় টিম
নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে
শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না, ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু
এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম
কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা
এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত