প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ০৩:৫৭:০৮
প্রজন্ম ডেস্ক: বিএনপি সরকারের ১ বছর পর দেখা যাবে অর্থনীতি থেকে আইনশৃঙ্খলা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এমন ভবিষ্যৎবাণী করেছেন সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর বাংলামোটরে এনপিসির আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বরাবরই আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। দলটি সব আন্দোলনের সুবিধাও নিতে চায়। জুলাই অভ্যুত্থানকে ঘিরে হীনমন্যতায় ভুগছে বিএনপি।
এনসিপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। কিন্তু আগে আওয়ামী লীগের শাসনামলের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার করতে হবে। তারপর তাদের পুনর্বাসন বা প্রাসঙ্গিকের কথা আসবে।
এদিকে, অন্যের দলে গুপ্ত না খুঁজে বিএনপিকে নিজের দলের ভেতর গুপ্ত খোঁজার আহ্বান জানান এনসিপির নেতা সারোয়ার তুষার। পাশাপাশি আওয়ামী লীগ প্রশ্নে বিএনপিকে একই ভুল দ্বিতীয়বার না করারও আহ্বান জানান তিনি।
জুলাই অভ্যুত্থানকে ঘিরে হীনমন্যতায় ভুগছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ
‘দেশে আয়, দেখব কে বাঁচায়’ শেখ হাসিনাকে আম্মারের চ্যালেঞ্জ
শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের
সাভারে পোষাক শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
গণভোটকে ‘উপহাস’, সংসদের সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন এস এম ফরহাদের
ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২১ বারের মতো পেছাল
আলোচনা করে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য ন্যূনতম মজুরি ঘোষণার দাবি নাহিদ ইসলামের
পদত্যাগ করে জেলা আ.লীগ নেতা: ইবাদতে জীবন পার করতে চাই